আইপিএলে দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে হবেন তা নিয়েই ছিল জল্পনা কল্পনা। অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন লোকেশ রাহুল। নিলাম থেকে এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে নেয়ার পর থেকেই এমনটাই আলোচনা ছিল। তবে দলটির অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।