শেষদিনের রোমাঞ্চের অপেক্ষায় লর্ডস
রোমাঞ্চকর লড়াই জমে উঠেছে লর্ডস টেস্টে। পঞ্চম ও শেষ দিনে দুই দলই জয়ের সম্ভাবনা জিইয়ে রেখেছে। ভারতের জিততে প্রয়োজন ১৩৫ রান আর ইংল্যান্ডের দরকার ৬ উইকেট। সব মিলিয়ে শেষদিনে দারুণ এক লড়াই অপেক্ষা করছে ক্রিকেট ভক্তদের জন্য।