অধিনায়কত্ব বুমরাহর প্রাপ্য, মনে করেন অশ্বিন
রোহিত শর্মার অনুপস্থিতিতে বেশ কয়েকটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রিত বুমরাহ। কদিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত। ভারতীয় অধিনায়ক সরে যাওয়ায় সহ-অধিনায়ক হিসেবে ভারতকে নেতৃত্ব দেয়ার কথা বুমরাহর। তবে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন শুভমান গিল। তবে রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, অধিনায়কত্ব বুমরাহর প্রাপ্য।