‘ইংল্যান্ডেই সবচেয়ে কঠিন পরীক্ষা দেবে ভারত’
ভারতের টেস্ট ক্রিকেট এখন এক পরিবর্তনের সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন দলের অন্যতম ভরসা ছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাদের অবসরের পর নেতৃত্বের ভার এখন নতুন প্রজন্মের কাঁধে। সামনের মাসে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সফরে নতুন অধিনায়ক হিসেবে দেখা যাবে শুভমান গিলকে।