সর্বত্র সম্মান অর্জন করতে চাইলে টেস্ট ক্রিকেট বেছে নাও: কোহলি
দশ হাজার রানের মাইলফলক ছোঁয়ার আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে হয়েছে বিরাট কোহলির। মঙ্গলবার কোহলির ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা। এই শিরোপা হাতে পেয়েও টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা ভুলে যাননি কোহলি।