ক্রলি-ডাকেটের জুটিতেই জিতেছে ইংল্যান্ড, বলছেন স্টোকস
ভারতের বিপক্ষে হেডিংলিতে প্রথম টেস্টে পাঁচ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। ম্যাচটিতে ৩৭১ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করেছে ইংল্যান্ড। বেন ডাকেটের সেঞ্চুরিতে নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করেছে স্বাগতিকরা। ম্যাচ শেষে ডাকেটকে প্রশংসায় ভাসান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।