একইসাথে খেলোয়াড় ও কোচ হিসেবে বিদেশি লিগে যেতে চান অশ্বিন
আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসর ঘোষণার পর রবিচন্দ্রন অশ্বিন এখন অনেকটাই মুক্ত। অভিজ্ঞ এই অফস্পিনার সামনে তাকাচ্ছেন নতুন সুযোগের অপেক্ষায়। বিশেষ করে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার চেষ্টায় আছেন তিনি। তবে ক্রিকবাজের সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, তিনি প্লেয়ার-কাম-কোচ অর্থাৎ একইসাথে খেলোয়াড় এবং কোচের ভূমিকায় নিজেকে ঝালিয়ে নেয়ার কথাও ভাবছেন।