‘দ্বিপাক্ষিক না খেললে আইসিসি ইভেন্টেও পাক-ভারতের খেলা উচিত নয়’
এশিয়া কাপের সূচি চূড়ান্ত হওয়ার পর আবারও আলোচনায় এসেছে ভারত-পাকিস্তান ম্যাচ। আসন্ন সেপ্টেম্বর মাসে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল।