গিলের কাছে সিরিজ ড্র করাই বড় অর্জন হবে
টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ায় স্বাভাবিকভাবেই ইংল্যান্ড সফরে নেই বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও রোহিত শর্মা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের বেশি খেলছেন না জসপ্রিত বুমরাহ। অধিনায়ক হিসেবেও শুভমান গিল নিজেও একেবারে তরুণ। এমনটা দল নিয়ে খুব বেশি প্রত্যাশা না থাকলেও ইংল্যান্ড সফরে বাজিমাত করেছে ভারত। সিরিজে এখনো ২-১ ব্যবধান পিছিয়ে থাকলেও পুরো সফরেই দাপুটে পারফরম্যান্স করেছেন গিলরা। ওভালে শেষ টেস্ট জিততে পারলে ড্র নিয়ে ফিরতে হবে তাদের। ভারতের টেস্ট অধিনায়ক মনে করেন, সিরিজ ড্র করে ফিরতে পারাই বড় অর্জন হবে তাদের জন্য।