আইপিএল শেষ ফিলিপসের
আইপিএলের মেগা নিলাম থেকে গ্লেন ফিলিপসকে দলে ভিড়িয়েছিল গুজরাট টাইটান্স। এবারের আসরে ৫টি ম্যাচ খেলে ফেললেও গুজরাটের একাদশে জায়গা হয়নি ফিলিপসের। তবে বেশ কিছু ম্যাচে দলটির হয়ে ফিল্ডিং করতে দেখা গেছে তাকে।
আইপিএলের মেগা নিলাম থেকে গ্লেন ফিলিপসকে দলে ভিড়িয়েছিল গুজরাট টাইটান্স। এবারের আসরে ৫টি ম্যাচ খেলে ফেললেও গুজরাটের একাদশে জায়গা হয়নি ফিলিপসের। তবে বেশ কিছু ম্যাচে দলটির হয়ে ফিল্ডিং করতে দেখা গেছে তাকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলে দিল্লি ক্যাপিটালসকে জিতিয়েছেন লোকেশ রাহুল। ৫৩ বলে ৯৩ রানের ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এর মধ্যে ছয়টি ছক্কা ও সাতটি চারের মার মেরেছেন তিনি। ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো ছিল না দিল্লি।
অক্ষর প্যাটেল যখন আউট হয়ে ফিরলেন দিল্লি ক্যাপিটালসের রান তখন ৪ উইকেটে ৫৮। ম্যাচ জিততে হলে তখনও ৬৮ বলে ১০৬ রান করতো হতো সফরকারীদের। লোকেশ রাহুল ও ট্রিস্টিয়ান স্টাবস উইকেটে থাকলেও কাজটা একেবারেই সহজ হওয়ার কথা ছিল না। শুরুতে জীবন পাওয়া রাহুল একপ্রান্ত আগলে রেখে দিল্লিকে টানলেন। ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন সাউথ আফ্রিকান স্টাবস। রাহুল যখন ইয়াশ দয়ালের লো ফুলটস ডেলিভারিতে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে শেষ করলেন তখন তিনি অপরাজিত ছিলেন ৫৩ বলে ৯৩ রানের ইনিংস খেলে।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচেই আবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা ছিল মহেন্দ্র সিং ধোনির। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় সেরে ওঠায় উইকেটকিপার ব্যাটার হিসেবেই খেলতে হয়েছে তাকে। পাঞ্জাব কিংসের বিপক্ষেও চিত্র ছিল একই। তবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে আইপিএল থেকে ছিটকে গেছেন রুতুরাজ। ডানহাতি ব্যাটারের অনুপস্থিতিতে নতুন অধিনায়ক হিসেবে ধোনিকে দায়িত্ব দিয়েছে চেন্নাই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন জস বাটলার। তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে ছিল অনেক জল্পনা কল্পনা। ইংল্যান্ড অবশ্য হ্যারি ব্রুকের কাঁধে সীমিত ওভারের নেতৃত্ব তুলে দিয়েছে। আগামী মে-জুনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড।
গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫৮ রানে হেরেছে রাজস্থান রয়্যালস। হারের পর জরিমানার কবলে পড়েছেন দলটির অধিনায়ক সাঞ্জু স্যামসন। স্লো ওভার রেটের কারণে তাকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে যাত্রা শুরু করেছে বাংলাদেশ নারী দল। আগে ব্যাটিং করে নিগার সুলতানা জ্যোতির অভিষেক সেঞ্চুরি এবং ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তার হাফ সেঞ্চুরিতে তিন উইকেটে ২৭১ রান তুলেছে বাংলাদেশ। ওয়ানডে ইতিহাসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান। এর আগে গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে চার উইকেটে ২৫২ রান তোলে বাংলাদেশ। এতদিন পর্যন্ত সেটিই ছিল রেকর্ড।
এবারের আইপিএলে দারুণ ফর্মে রয়েছে গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালসের বিপক্ষেও সেই ফর্ম ধরে রেখেছে দলটি। হার দিয়ে আসর শুরু করলেও এরপর টানা চতুর্থ জয় তুলে নিয়েছে শুভমান গিলের দল। তারা রাজস্থানকে হারিয়েছে ৫৮ রানের ব্যবধানে। এই ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২১৭ রান সংগ্রহ করে গুজরাট।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৮ রানের জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস। এমন ম্যাচেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া তাকে। আইপিএলের আচরণবিধি ভঙ্গের কারণে এই শাস্তি দেয়া হয়েছে তাকে।
রবি বিষ্ণইয়ের শেষের তিন বলে দুই চারের সঙ্গে একটি ছক্কা মারলেন রিংকু সিং। ২৫৩.৩৩ স্ট্রাইক রেটে ১৫ বলে খেললেন অপরাজিত ৩৮ রানের ইনিংস। রিংকুর এমন ব্যাটিংয়ের পরও ৪৭২ রান ও ২৫ ছক্কার ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে ৪ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। অথচ একটা সময় অনায়াসেই ম্যাচ জেতার কথা ছিল বর্তমান চ্যাম্পিয়নদের। ঝড় তোলা সুনীল নারিন ফিরলেও রান তোলার গতি সচল রাখেন আজিঙ্কা রাহানে।
মঙ্গলবার মার্চের প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন পাওয়া তিন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে জায়গা করে নিয়েছেন শ্রেয়াস আইয়ার, রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি। এর মধ্যে দুজনই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলা দলের সদস্য। মাস জুড়ে তিনজনই একে অপরকে টেক্কা দিয়েছেন।
ইয়াশ দয়ালের স্লোয়ার ডেলিভারিতে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলার চেষ্টায় সূর্যকুমার যাদব যখন লিয়াম লিভিংস্টোনকে ক্যাচ দিয়ে ফিরলেন মুম্বাই ইন্ডিয়ান্সের তখনও প্রয়োজন ৪৮ বলে ১২৩ রান। এমন সমীকরণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এগিয়ে থাকলেও হার্দিক পান্ডিয় ও তিলক ভার্মার ঝড়ো ব্যাটিংয়ে বদলে যেতে থাকে দৃশ্যপট।