এখনও ভারতের ভিসা পাননি সাকিব মাহমুদ
কয়েকদিন পরই ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ইংল্যান্ড। এ কারণে আগামী শুক্রবার ভারতের উদ্দেশে রওনা দেবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। যদিও এই সফরে অনিশ্চিত সাকিব মাহমুদ। এখনও ভারতের ভিসা পাননি এই পেসার।
কয়েকদিন পরই ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ইংল্যান্ড। এ কারণে আগামী শুক্রবার ভারতের উদ্দেশে রওনা দেবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। যদিও এই সফরে অনিশ্চিত সাকিব মাহমুদ। এখনও ভারতের ভিসা পাননি এই পেসার।
ড্যান প্যাটারসন এবং প্যাট কামিন্স থেকে নিশ্চিতভাবেই এগিয়ে ছিলেন জসপ্রিত বুমরাহ। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত হারলেও টুর্নামেন্ট সেরার পুরষ্কার জিতেন ভারতের এই ফাস্ট বোলার। এবার অসাধারণ বোলিংয়ের কারণে ডিসেম্বরের মাসসেরা ক্রিকেটার হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি।
গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল মোহাম্মদ শামির। সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজেও ফেরার গুঞ্জন ছিল ডানহাতি এই পেসার। তবে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় তাকে জাতীয় দলে ফেরায়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
পুরো সিরিজে রান না পাওয়ায় সিডনি টেস্টের একাদশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত শর্মা। এমন সিদ্ধান্তের পর ভারতের অধিনায়ক নিজেই জানিয়েছেন, এখানেই শেষ নয়। তবে বেশিরভাগ সমর্থক কিংবা ক্রিকেট বিশ্লেষকদের ধারণা জাতীয় দলে শেষ দেখে ফেলেছেন রোহিত। অ্যাডাম গিলক্রিস্টও মনে করছেন তেমনই। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটার তাই ইংল্যান্ড সফরে দেখছেন না রোহিতকে।
বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ ম্যাচে অসাধারণ বোলিং করে র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন স্কট বোল্যান্ড। প্রথমবারের মতো আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা পেলেন অস্ট্রেলিয়ান পেসার। ব্যাটে-বলে আলো ছড়িয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে আরও উন্নতি হয়েছে কাগিসো রাবাদা, প্যাট কামিন্স, বাবর আজম, টেম্বা বাভুমাদের।
সিডনি টেস্টের প্রথম দিনের শেষ বিকেলের ঘটনা, ২.৪ ওভারে অস্ট্রেলিয়ার রান তখন বিনা উইকেটে ৯। পরের বলটি করার জন্য বোলিং মার্কে পৌঁছে প্রস্তুতি নিয়েছিলেন জসপ্রিত বুমরাহ। দৌড়ও শুরু করেছিলেন ভারতের এই পেসার। তবে স্ট্রাইক প্রান্তে থাকা উসমান খাওয়াজা তখনও ব্যাটিংয়ের জন্য প্রস্তুত নন। দুই হাত প্রসারিত করে হতাশা প্রকাশ করলেন বুমরাহ। তাড়াহুড়ো করে আবারও বোলিংয়ের জন্য দৌড় দেয়ার প্রচেষ্টা চালালেন। খাওয়াজা তখন গার্ডই নেননি।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দায়িত্ব ছেড়ে গেল বছরের ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যান পদে নাম লিখিয়েছেন জয় শাহ। যার কারণে বিসিসিআইয়ের অন্তর্বর্তী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন দেবজিৎ সাকিয়া। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে স্থায়ী হতে যাচ্ছেন তিনি।
দ্বিস্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেটের আলোচনা বেশ পুরোনো। কয়েকদিন আগেই সেই আলোচনা আবারও সামনে আনেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। যদি দ্বিস্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেটের পক্ষে নেই য়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েড। দুটি ওয়ানডে বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার মনে করেন, এমন কিছু চালু হলে ক্রিকেটের জন্য তা হবে ভয়াবহ।
বোর্ডার-গাভাকার সিরিজে ব্যাট হাতে একেবারেই ম্লান ছিল বিরাট কোহলি-রোহিত শর্মাদের পারফরম্যান্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ হারের পর সমালোচনা হচ্ছে এই দুই ক্রিকেটারকে নিয়ে। কেউ কেউ বলছেন তাদের অবসর নিয়ে ভাবতে। যদিও এ নিয়ে কোনো মতামত নেই গৌতম গম্ভীরের। ভারতের হেড কোচ অবসরের সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দিয়েছেন।
ভারতকে হারিয়ে এক দশক পর বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্টে ভারতকে ছয় উইকেটে হারিয়েছে অজিরা। একইসাথে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল। অসাধারণ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
বোর্ডার-গাভাস্কার সিরিজে ব্যাটিংয়ে ব্যর্থ বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্তরা। অস্ট্রেলিয়ার পেসারদের সামনে নিজেদের মেলাতে ধরতে পারেননি সফরকারী ব্যাটারদের। পুরো সিরিজে ভারতের হয়ে অনেকটা একাই লড়াই করে গেছেন জসপ্রিত বুমরাহ। তবে সিডনি টেস্টে এসে চোটে পড়েছেন ভারতের তারকা এই পেসার।
সিডনি টেস্টের দ্বিতীয় দিনে পড়ল ১৫ উইকেট। ব্যাটারদের আসা যাওয়ার মাঝে অস্ট্রেলিয়ার ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন অভিষিক্ত বেউ ওয়েবস্টার। নিজেদের প্রথম ইনিংসে ১৮১ রানে গুঁটিয়ে গেছে স্বাগতিকরা। জবাবে প্রথম ইনিংসে ১৮৫ রান তোলা ভারত ঋষভ পান্তের হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত করেছে ছয় উইকেটে ১৪১ রান। ভারত এগিয়ে আছে ১৪৫ রানে।