বিপিএলের দায়িত্বে বুলবুল, ক্রিকেট পরিচালনায় ফাহিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ পরিচালনা পর্ষদের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। নতুন পরিচালনা পর্ষদের নতুন কমিটিতেও একই দায়িত্বে আছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দায়িত্ব নিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ইফতেখার রহমান মিঠু।