চট্টগ্রাম রয়্যালসের মেন্টর বাশার
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার ও মেন্টর হিসেবে যোগ দিয়েছেন হাবিবুল বাশার সুমন। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার ও মেন্টর হিসেবে যোগ দিয়েছেন হাবিবুল বাশার সুমন। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন বাংলাদেশ নারী দলের এক সময়ের অধিনায়ক জাহানারা আলম। সাবেক এই ক্রিকেটার জাহানারাকে বাজে প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জাহানারা।
দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির সুযোগ তৈরি করলেও সেটা করতে পারেননি পরান। ডানহাতি ব্যাটারের সেঞ্চুরি মিসের দিনে চট্টগ্রাম বিভাগের হয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন সাজ্জাদুল হক রিপন এবং ইরফান শুক্কুর। তিন হাফ সেঞ্চুরিতে প্রথম দিন শেষে খুলনা বিভাগের বিপক্ষে ৮ উইকেটে ৩৮০ রান করেছে চট্টগ্রাম। ভিন্ন আরেকটি ম্যাচে বরিশাল বিভাগকে মাত্র ২১২ রানে গুঁড়িয়ে দিয়েছে রাজশাহী বিভাগ।
কক্সবাজারে বৃষ্টিবিঘ্নিত দিনে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে পৃথক পৃথক ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন অমিত হাসান এবং নাইম শেখ। অমিত হাসান নব্বইয়ের ঘরে আউট হয়ে ফিরলেও ৫০ পেরিয়ে এখনো উইকেটে আছেন নাইম।
এবারের আবুধাবি টি-টেন লিগে রয়েল চ্যাম্পসের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে রয়েল চ্যাম্পস দলে নিয়ে এসেছে অভিজ্ঞ এবং উদীয়মান ক্রিকেটারদের মিশ্রণ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি দল। এর মধ্যে নতুন যোগ দিয়েছে তিনটি ফ্র্যাঞ্চাইজি। তবে বিপিএলের পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে টিকে আছে শুধু রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।
১৮ বলে ঝড়ো হাফ সেঞ্চুরি, যেখানে ছিল সাতটি ছক্কার মার। ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলেও দলের পরাজয় ঠেকাতে পারলেন না আবু হায়দার রনি। হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল বাংলাদেশ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। এই দুই ক্রিকেটারকে আগামী মৌসুমে খেলতে দেখা যাবে সিলেট টাইটান্সের হয়ে। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে তাদের দুজনকে দলে নিয়েছে তারা।
জাতীয় দলের হয়ে খেলার সময় মঞ্জুরুল ইসলামের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন জাহানারা আলম! বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন জাহানারা নিজেই। বাংলাদেশের সাবেক অধিনায়কের এমন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটির মোকাবেলা করতে চান মঞ্জুরুল। তবে আপাতত কথা বলা থেকে বিরত থাকতে চান তিনি।
বিপিএলের আগামী আসরের আগেই স্পট ফিক্সিংয়ে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে চেয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। এমন কী ১৭ নভেম্বর হতে যাওয়া ড্রাফটেও তাদের না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। তবে পুরনো অবস্থান বদলে বিপিএলের আগামী আসরে অভিযুক্তদের খেলার সবুজ সংকেত দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানালেন, বিপিএলের আগেই অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এসএ টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছিলেন তাইজুল ইসলাম। নিলাম থেকে দল পেলেও শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাঁহাতি এই স্পিনারের। টুর্নামেন্টের মাস দেড়েক আগে তাইজুলের পরিবর্তে কেন উইলিয়ামসনকে দলে নিয়েছে ডারবান সুপার জায়ান্টস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসরের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। দলটির সাফল্যের নেপথ্যে ছিলেন প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। এবারের বিপিএলে ফরচুন বরিশাল অংশ নিলে হয়তো ফ্র্যাঞ্চাইজিটির ডাগ আউটে দেখা যেত তাকেই।