বাংলাদেশকে বিদায় করে ভারতকে নিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা ছিল অনেকটা বাঁচা-মরার। হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে বাংলাদেশের। অথচ এমন ম্যাচে বাঁচার জন্য চেষ্টাই করলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেলেও সেটাকে টেনে নিতে পারলেন না কেউই। নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিকরা একটু-আধটু চেষ্টা করলেন, তবে যথেষ্ট হলো না লড়াইয়ের জন্য। ভারতের বিপক্ষে ২২৮ রান করা বাংলাদেশের এবার থেমেছে ২৩৬ রানে।