‘বি’ গ্রুপে হার্শার ফেভারিট শ্রীলঙ্কা ও আফগানিস্তান
শ্রীলঙ্কা, পাকিস্তানের পর কদিন আগে নেদারল্যান্ডসের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। হ্যাটট্রিক সিরিজ জেতার পরও এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে এগিয়ে রাখছেন হার্শা ভোগলে। যদিও লিটন দাসের অধীনে এশিয়া কাপ খেলতে যাওয়া বাংলাদেশকে দেখতে মুখিয়ে আছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক।