সিরিজ শুরুর আগেই তিনে ব্যাটিংয়ের পরিকল্পনা পেয়েছিলেন সাইফ
অধিনায়ক হওয়ার পর থেকেই নিয়মিত তিন নম্বরে ব্যাটিং করছেন লিটন দাস। এশিয়া কাপেও তিন নম্বরেই বাংলাদেশের কাণ্ডারি ছিলেন তিনি। তবে সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে পারেননি ডানহাতি এই ব্যাটার। চোট থেকে সেরে উঠতে না পারায় পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও ছিলেন না তিনি। লিটন না থাকায় দুই ম্যাচেই ব্যাটিং অর্ডার নিয়ে বিপাকে পড়তে হয়েছে বাংলাদেশকে।