আলাউদ্দিনের ৫ উইকেটের ম্যাচে জিতল রংপুর
এনসিএল টি-টোয়েন্টিতে আলাউদ্দিন বাবুর অসাধারণ বোলিং এবং অনিক সরকারের হাফ সেঞ্চুরিতে বরিশালকে ছয় উইকেটে হারিয়েছে রংপুর। এ দিন বল হাতে মাত্র ১৬ রান খরচায় পাঁচ উইকেট নেন আলাউদ্দিন।
এনসিএল টি-টোয়েন্টিতে আলাউদ্দিন বাবুর অসাধারণ বোলিং এবং অনিক সরকারের হাফ সেঞ্চুরিতে বরিশালকে ছয় উইকেটে হারিয়েছে রংপুর। এ দিন বল হাতে মাত্র ১৬ রান খরচায় পাঁচ উইকেট নেন আলাউদ্দিন।
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে ট্রফি নেয়া না নেয়া নিয়ে এক নাটক মঞ্চায়ন হয়েছে এশিয়া কাপের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে। নিয়ম অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির হাত থেকে শিরোপা বুঝে নেয়ার কথা ছিল ভারতের। তবে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই চেয়ারম্যানের হাত থেকে পুরষ্কার নিতে চায়নি।
চলছে এশিয়া কাপের ফাইনাল। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বাংলাদেশের দর্শকরাও এই ম্যাচে দিয়েছেন ডুব। এমন সময়ই দুটি স্ট্যাটাস বাংলাদেশের দর্শকদের নিশ্চিতভাবেই দৃষ্টি কেড়ে নিয়েছে। একজন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, আরেকজন বাংলাদেশের অন্তর্বর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
অমিত হাসান ও আসাদুল্লা আল গালিবের জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে ঢাকা বিভাগের বিপক্ষে ৭ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করেছিল সিলেট বিভাগ। সেই লক্ষ্য ৯ উইকেট ও ১৮ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ঢাকা। সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে নির্বাচন নিয়ে আইনি জটিলতা দেখা দিয়েছিল। ঘটনা শুরু হয় ১৮ সেপ্টেম্বর, যখন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর এক চিঠি পাঠান। সেখানে বলা হয়, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে অ্যাডহক কমিটির সদস্যদের মধ্য থেকেই নাম প্রেরণ করতে হবে।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ১৬ সদস্যের এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় দলে ঢুকেছেন সৌম্য সরকার। আফগানিস্তান সিরিজে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সামলাবেন জাকের আলী অনিক।
সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। একই চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না বাংলাদেশের অধিনায়কের। তার জায়গায় আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরতে যাচ্ছেন সৌম্য সরকার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে ২৭ সেপ্টেম্বর পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ করেছে নির্বাচন কমিশন। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। গতকাল সেই মনোনয়নপত্র গ্রহণ করেছেন তামিম ইকবালের একজন প্রতিনিধি। আজ সেই প্রতিনিধিই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সৌম্য সরকার, এনামুল হক বিজয় এবং আফিফ হোসেন ধ্রুবর ঝড়ো ব্যাটিংয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে পাঁচ উইকেটে ১৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে খুলনা। কিন্তু সেই রান আর তাড়া করতে পারেননি মেট্রোর ব্যাটাররা। রান তাড়ায় নাইম শেখ-সাদমান ইসলামরা এ দিন সফল হতে পারেননি। যার কারণে ২২ রানে ম্যাচটি জিতে নেয় খুলনা।
সবশেষ কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হিসেবে কাজ করেছেন আব্দুর রাজ্জাক। সাড়ে চার বছরের বেশি সময় পর নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন সাবেক এই স্পিনার। বিসিবির নির্বাচনে অংশ নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৬ অক্টোবর হতে যাওয়া নির্বাচনে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা হতে পরিচালক পদে লড়বেন রাজ্জাক।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮৫ রান তুলে নিয়ে বেশ স্বস্তিতেই ছিল ঢাকা মেট্রো। তবে এমন বড় লক্ষ্যও অনায়াসে পেরিয়ে গেছে চট্টগ্রাম বিভাগ। তাও আবার ৮ উইকেট আর ১৯ বল হাতে রেখে। শাহাদাত হোসেন দিপু ৩৬ বলে ৬৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন। মাহমুদুল হাসান জয়ও পেয়েছেন ঝড়ো হাফ সেঞ্চুরি।
নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার কয়েকদিন আগে আইসিসিতে একটা কলাম লিখেছিলেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের অধিনায়ক সেই কলামেই লিখেছিলেন, ‘এবার যেন বিশেষ কিছু করতে পারি, সেটাই প্রত্যাশা।’ বিশেষ কিছু করতে চাওয়ার প্রত্যয় নিয়ে ২৩ সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ। সেখান থেকে পরবর্তীতে যাবে ভারতে। টুর্নামেন্ট শুরুর আগে পারফরম্যান্স দিয়ে সমর্থকদের প্রতিদান দেয়ার আশ্বাস দিয়ে রাখলেন জ্যোতি।