আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চান লায়ন
টেস্টে অস্ট্রেলিয়াকে আরেকটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) শিরোপা জেতাতে চান নাথান লায়ন। আর তাই এখনই অবসর নিয়ে ভাবছেন না ৩৭ বছর বয়সী এই স্পিনার।
টেস্টে অস্ট্রেলিয়াকে আরেকটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) শিরোপা জেতাতে চান নাথান লায়ন। আর তাই এখনই অবসর নিয়ে ভাবছেন না ৩৭ বছর বয়সী এই স্পিনার।
আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টাফেলকে ৩ বছরের জন্য নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দেশি আম্পায়াদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ারের শরণাপন্ন হচ্ছে বাংলাদেশ।
সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সময় চোটে পড়েছিলেন স্টিভ স্মিথ। আঙুলের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না ডানহাতি এই ব্যাটার। সেই চোট কাটিয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরতে যাচ্ছেন স্মিথ। এমনটা ইঙ্গিত দিয়েছেন তিনি নিজেই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি স্যাম কনস্টাস। ১৯ বছর বয়সী এই ওপেনার ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ইনিংসে করেন যথাক্রমে তিন ও পাঁচ রান। তবুও সিরিজের বাকি দুই টেস্টে তার ওপরই ভরসা রাখছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি আইসিসি আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজটাউন টেস্টে টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় তাঁকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।
টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টকের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের পর বার্বাডোজ টেস্টের আম্পায়ারিং নিয়ে সমালোচনা করলেন রস্টন চেজ। ক্রিকেটারদের মতো আম্পায়ারদেরও জবাবদিহিতার আওতায় আনার দাবি তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। চেজ জানান, আম্পায়ারদের একটা বাজে সিদ্ধান্ত ক্রিকেটারদের ক্যারিয়ার গড়তে ও শেষ হয়ে যেতে পারে।
সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সময় চোটে পড়েছিলেন স্টিভ স্মিথ। আঙুলের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না ডানহাতি এই ব্যাটার। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন স্মিথ। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
শেষ ওভারে মাত্র দুটি বল বাকি থাকতেই টেস্টের পর্দা নামল। তৃতীয় দিনে শেষ বিকেলে নাথান লায়নের টানা দুই বলে দুই উইকেট তুলে নেয়াতে তিন দিনের মধ্যেই ম্যাচ শেষ করে দিল অস্ট্রেলিয়া। বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
রিভিউ শেষে রিচার্ড কেটেলবরো যখন আঙুল উঁচিয়ে রস্টন চেজকে আবারও আউট দিলেন তখন ধারাভাষ্যকক্ষে বসে ইয়ান বিশপ বললেন, ‘আমি এই সিদ্ধান্তের বিপক্ষে, টেকনোলিজের বিপক্ষে। আমার মনে হয় তাঁর ব্যাটে লেগেছে। কিন্তু কোনভাবে এটা চেজের বিপক্ষে গেছে।’ টিভি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে কতটা প্রশ্ন উঠেছে সেটা ইয়ান বিশপের কথাতেই স্পষ্ট। ড্যারেন স্যামিও তাই দিনের খেলা শেষে সবটাই যেন বললেন টিভি আম্পায়ারিং নিয়ে। আরও নির্দিষ্ট করে বললে আদ্রিয়ান হোল্ডস্টককে। প্রতিপক্ষের পেসার মিচেল স্টার্কও দিনের খেলা শেষে স্বীকার করলেন কয়েকটি সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গেছে।
আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়েছিলেন জেইডেন সিলস ও শামার জোসেফ। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা সেটার ফায়দা নিতে পারেননি একদমই। রস্টন চেজ ও শাই হোপের চল্লিশ পেরোনো ইনিংসেই ১০ রানের লিড নেয় ক্যারিবীয়রা। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সরা ব্যাটারদের ব্যর্থতা দুঃখ ভুলিয়েই দিয়েছিলেন।
বার্বাডোজে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। উইকেট দেখে ব্যাটিং সহায়ক মনে হলেও তা ছিল পেসারদের সহায়। জেইডেন সিলস ও শামার জোসেফের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ১৮০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
টেস্টে অস্ট্রেলিয়ার নিয়মিত তিন নম্বর ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেন। এই তারকা ব্যাটার বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন অস্ট্রেলিয়া দল থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে তিন নম্বরে খেলতে দেখা যাবে ক্যামেরন গ্রিনকে। অজি অধিনায়ক প্যাট কামিন্স তাকে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবেই দেখছেন।