৫-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাবো প্রত্যাশা করিনি: মার্শ
ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুই ফরম্যাট মিলিয়ে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা। ফলে পুরো সফরে ৮ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে অজিরা।