এইচপি দলে সানদিদ, সঙ্গী জিসান-জীবনরা
২০২৫-২৬ মৌসুমের জন্য হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে ডাক পেয়েছেন ২৮ ক্রিকেটার। দলে আছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের ছেলে নুহায়েল সানদিদ।