বিশ্বকাপে চোখ রেখে বাংলাদেশ সিরিজ জিততে চায় আফগানিস্তান
এবারের এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে আফগানিস্তান। এশিয়ার সেরা হওয়া আসরে নিজেদের ছন্দ হারিয়েছে রশিদ খানের দল। বাংলাদেশ সিরিজ জিতে সেই ছন্দ আবারো ফিরে পেতে চায় রশিদ খানের দল।
এবারের এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে আফগানিস্তান। এশিয়ার সেরা হওয়া আসরে নিজেদের ছন্দ হারিয়েছে রশিদ খানের দল। বাংলাদেশ সিরিজ জিতে সেই ছন্দ আবারো ফিরে পেতে চায় রশিদ খানের দল।
সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। একই চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারছেন না বাংলাদেশের অধিনায়ক। তার জায়গায় আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন সৌম্য সরকার।
এশিয়া কাপে ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হলেও খেলতে পারেনি বাংলাদেশ। তবে সেই হতাশা নিয়ে বসে থাকার সুযোগ নেই টাইগারদের। একদিন পরেই মাঠে নেমে পড়তে হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। এবার নতুন শুরুর স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৬ অক্টোবর। তবে এর আগে বিভিন্ন আইনি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ১৫টি ক্লাবকে। এর আগে সংবাদ সম্মেলন করে বিসিবি নির্বাচনে সরকারী হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাবেক এই অধিনায়ক। তিনিসহ মোট ১৫ জন বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৬ অক্টোবর। তবে এর আগে বিভিন্ন আইনি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ১৫টি ক্লাবকে। এর আগে সংবাদ সম্মেলন করে বিসিবি নির্বাচনে সরকারী হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাবেক এই অধিনায়ক। তিনিসহ মোট ১৬ জন বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
আফগানিস্তান সিরিজ সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে আফিগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে গণমাধ্যেমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের ব্যাটার সাইফ হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৬ অক্টোবর। তবে এর আগে বিভিন্ন আইনি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ১৫টি ক্লাবকে। এর আগে সংবাদ সম্মেলন করে বিসিবি নির্বাচনে সরকারী হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন তামিম ইকবাল। আজ নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
দুদকের পর্যবেক্ষণের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খসড়া ভোটার তালিকায় শুরুতে রাখা হয়নি ১৫ ক্লাবকে। বিতর্কিতভাবে কাউন্সিলরের তালিকায় না রাখায় বিসিবির নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেন ক্লাব কর্তারা। অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ ফেরত দেয়া হয়। চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিতও করে কমিশন।
আগেই জানা গেছে কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান। তিনি মাঠ মাতাবেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে। এবার দলটি সাকিবকে আইকন ক্রিকেটার হিসেবে সাকিবের নাম প্রকাশ করেছে। দলটিতে তারকা ক্রিকেটারদের মধ্যে আছেন জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইয়ের মতো ক্রিকেটার। অন্যদলগুলোও বেশি পিছিয়ে নেই। পাকিস্তানের এক ঝাঁক ক্রিকেটার খেলবেন কানাডার এই লিগে।
রবিবার নিজের ফেইসবুক পোস্টে সাকিব আল হাসান একটি ছবি শেয়ার করেন। সেখানে হাস্যজোল সাকিবকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পাশে ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন শেষ হাসিনার জন্মদিন উপক্ষ্যে তাকে শুভেচ্ছা জানাতেই এই পোস্ট লিখেন তিনি।
অক্টোবরের শেষদিকে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে আসবে ক্যারিবীয়রা। আসন্ন এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ অক্টোবর সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে পৌছাবে ওয়েস্ট ইন্ডিজ দল।
এনসিএল টি-টোয়েন্টিতে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী বিভাগকে ৩০ রানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। এই ম্যাচে আগে ব্যাট করে চট্টগ্রাম ৬ উইকেট ১৫৫ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে কোনো লড়াই উপহার দিতে পারেনি রাজশাহী। তাদের ইনিংস থামে ১২৫ রানে।