৫০ রানের আক্ষেপ নিউজিল্যান্ডের, চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
নাহিদ রানার দারুণ বোলিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের মাত্র ১৯৮ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। এরপর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ৬ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরেছে। ম্যাচ শেষে ৫০ রানের আক্ষেপ করেছেন কিউই ব্যাটার নিক কেলি।