লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ
আগামী বছরের জুন-জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের অ্যাশেজ খেলবে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ সেই সিরিজের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলবেন হ্যারি ব্রুক-জো রুটরা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ২৮ মে লর্ডসে শুরু হবে একমাত্র টেস্ট।