অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে সৌম্য-জাকের
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন প্রথম টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন প্রথম টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট।
২১ আগস্ট থেকে শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের তৃতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ 'এ' দল। নেপাল জাতীয় দলের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেবে নিউজিল্যান্ড 'এ' দলও। এছাড়াও থাকবে বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল।
সাউথ আফ্রিকা ইমার্জিং ও যুক্তরাষ্ট্র ‘এ’ দলের সঙ্গে একদিনের ম্যাচের ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। একই সফরে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সঙ্গে দুইটি চারদিনের ম্যাচও খেলবেন টাইগাররা। সেই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।
দুই টেস্টের সঙ্গে তিন টি-টোয়েন্টি খেলতে ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবর ভারত সফর করে বাংলাদেশ। পরের বছর প্রায় একই সময়ে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে ২০২৫ সালে বাংলাদেশে আসেননি বিরাট কোহলি-রোহিত শর্মারা। এক বছর পিছিয়ে চলতি বছরের আগষ্ট-সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে তারা। দেশের মাটিতে ভারত চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছেন মেহেদী হাসান মিরাজ।
সাইড স্ট্রেইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। প্রথম টেস্টে শরিফুল ইসলামকেও পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এমন অবস্থায় ইবাদত হোসেনের ছুটি কমিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ডানহাতি এই পেসার। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন।
সাইড স্ট্রেইনের চোটে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। দুই টেস্টের সফরে পাওয়া যাবে না ডানহাতি পেসারকে। চোট থেকে এখনো সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাওয়া যাবে না লিটন দাসকে। প্রথম টেস্টে শরিফুল ইসলামকেও পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ। ফিটনেস পরীক্ষায় উতরে যেতে পারলে দ্বিতীয় টেস্টে দেখা যেতে পারে তাদের দুজনকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি চোট পেয়েছিলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ম্যাচ চলাকালে তার বাঁ পাশের পেশিতে টান লেগেছিল। এরপর সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে যান এই পেসার।
বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন সেনসেশন নাহিদ রানা। ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রমাণ করেছেন এই পেসার। পাকিস্তান-অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষ নাহিদের গতির কাছে হার মেনেছে। এই পেসারই চোটের কারণে আসন্ন অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত। ১৭ জুলাই বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় পিঠের বাঁ পাশে ব্যথা অনুভব করেন নাহিদ।
জিম্বাবুয়ের বিপক্ষে হতাশাজনক এক সিরিজ শেষ করেছে বাংলাদেশ। একমাত্র টেস্টে হার দিয়ে শুরু। এরপর ওয়ানডে সিরিজেও হেরেছে টাইগাররা। তবে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে একাধিক পেসারের চোট।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে আছেন নিয়মিত সব তারকা ক্রিকেটারই। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড এবং অফ-স্পিনার নাথান লায়ন।
২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এরই মধ্যে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজটির সূচি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে সরাসরি শেষ আটে খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের ঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা কোনো প্রাথমিক পর্ব না খেলেই নকআউটে অংশ নেবে। অন্যদিকে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান লড়বে বাছাই পর্বে।