দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল ঘোষণা
পাকিস্তানের বিপক্ষে আগামী ১৬ মে সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে কোনো পরিবর্তন আসেনি।
পাকিস্তানের বিপক্ষে আগামী ১৬ মে সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে কোনো পরিবর্তন আসেনি।
ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সোমবার দল ঘোষণার কথা ছিল সাউথ আফ্রিকার। যদিও শেষ মুহূর্তে দল ঘোষণা স্থগিত করে প্রোটিয়ারা। বিভিন্ন সংবাদ মারফত জানা যায় অবসর ভেঙে বিশ্বকাপ দলে ফিরতে পারেন প্রোটিয়া পেসার শাবনিম ইসমাইল। এবার তাকে নিয়ে বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর দিকে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে গাড়ি উপহার দেবার প্রচলন ছিল। কালক্রমে সেটি এখন আর দেখা যায়না। তবে দীর্ঘদিন পর দ্বিপাক্ষিক সিরিজে বিলাসবহুল গাড়ি যুক্ত হচ্ছে উপহার হিসেবে। আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে সেরা বাংলাদেশী ক্রিকেটারকে বিলাসবহুল ব্র্যান্ড চেরির একটি অত্যাধুনিক গাড়ি উপহার দেয়া হবে। বিসিবি ও চেরি ব্র্যান্ডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
ব্যস্ততাকে কারণ দেখিয়ে ভারতের বাংলাদেশ সফর স্থগিত হওয়া দিয়ে শুরু। এরপর মুস্তাফিজুর রহনানকে আইপিএল থেকে সরিয়ে দেবার ঘটনা ঘটে। এর জল গড়ায় বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করা পর্যন্ত। ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে দমকা হাওয়া বয়ে গেছে গত এক বছরে। কিন্তু প্রেক্ষাপট বদলেছে। গত বছরের স্থগিত হওয়া সিরিজ খেলতে এবছরই বাংলাদেশে আসার কথা ভারতের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল মনে করেন, একটি সিরিজ আয়োজন হলে সামনের পথটা আবারও দারুণ হতে পারে দুই দেশের জন্য।
ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ১৭৯ রানে এগিয়ে বাংলাদেশ। ভরসা হয়ে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ৫৮ রান নিয়ে ব্যাট করছেন। অন্যদিকে ১৬ রান নিয়ে অপরাজিত মুশফিকুর রহিম। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পাকিস্তানকে কত রানের লক্ষ্য ছুড়ে দেবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।
বৃষ্টির বাগড়ার কারণে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে মোটে খেলা হয়েছে ৪৮.৪ ওভার। দ্বিতীয় সেশনের পুরোটাই ভেসে গেছে বৃষ্টিতে। শেষ বিকেলে আলোক স্বল্পতার কারণে খেলা হয়নি পূর্ণ ওভার। ফলে দুই দলের সামনেই এখন শেষ দিনের চ্যালেঞ্জ।
মিরপুর টেস্টের চতুর্থ দিনে ক্যারিয়ারের ২৭ তম ফিফটিটা বিশেষ হয়ে থাকার কথা মুমিনুল হকের। এই ফিফটি ছোঁয়ার সাথে সাথেই তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি ব্যাটার। মুশফিকুর রহিম ও তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। বিশ্বকাপ শেষ হয়েছে অনেক আগেই, তবে সেই বয়কটের রেশ এখনও কাটেনি। বাংলাদেশ দলের বিশ্বকাপে না যাওয়ার ঘটনার তদন্তে নামছে জাতীয় ক্রীড়া পরিষদ।
প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত। হাফ সেঞ্চুরি করে তাকে উপযুক্ত সঙ্গ দিয়েছেন মুমিনুল হকও। এই দুজনের হাফ সেঞ্চুরির দিনে পুরো একটি সেশনই গেছে বৃষ্টির পেটে। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তিন উইকেটে ১৫২ রান তুলেছে বাংলাদেশ। শেষদিনের আগে বাংলাদেশের লিড ১৭৯ রানের।
বার্ষিক হালনাগাদের পর নতুন ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই র্যাঙ্কিংয়ে অবস্থানে পরিবর্তন না হলেও সুখবর পেয়েছে বাংলাদেশ। ৮৪ পয়েন্ট নিয়ে আগের মতোই ৯ নম্বরে আছে টাইগাররা। বার্ষিক এই হালনাগাদে পরের অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ১০ পয়েন্টে পিছিয়ে গেছে বাংলাদেশের চেয়ে। যার কারণে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের সরাসরি খেলার সম্ভাবনা আরো প্রবল হয়েছে।
সাবেক জাতীয় স্পিনার আব্দুর রাজ্জাক আগামী জুন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ইউনিটে যোগ দিতে যাচ্ছেন। সম্প্রতি বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম নেতৃত্বাধীন আগের বোর্ডের সদস্য ছিলেন রাজ্জাক। সোমবার ক্রিকবাজকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রত্যাশামতোই অভিজ্ঞ পেস ত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে রাখা হয়নি এই সফরে। তাদের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার লিয়াম স্কট, আর টি-টোয়েন্টি দলে জায়গা হয়েছে বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিসের।