সোহান-অঙ্কনের সেঞ্চুরিতে সিরিজ জিতল বাংলাদেশ
মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে পাঁচ উইকেটে ৩৪৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ 'এ' দল। জবাবে মোসাদ্দেক হোসেন সৈকত এবং তানভির ইসলামদের দাপটে ৪৩.১ ওভারে ২৫৭ রানের মধ্যেই গুঁটিয়ে যায় নিউজিল্যান্ড 'এ' দল। ফলে ৮৭ রানে জিতেছে বাংলাদেশ 'এ' দল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ 'এ' দল।