প্রথম সেঞ্চুরিতেও বাংলাদেশকে জেতাতে পারলেন না আকবর
হ্যান্ডসাম মোকোয়েনার শর্ট ডেলিভারিতে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন আকবর আলী। টাইমিংয়ে গড়বড় হওয়ায় একদম সীমানার কাছে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ মানাকের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক। ক্যারিয়ারের প্রথম লিষ্ট ‘এ’ সেঞ্চুরি পাওয়ার দিনে আউট হয়েছেন ২ ছক্কা ও ১৪ চারে ১১০ বলে ১৩১ রানের ইনিংস খেলে। আকবর যখন ফিরলেন তখনও স্বাগতিকদের প্রয়োজন ৩০ বলে ৪২ রান।