লিটনকে বাদ দিয়ে শামীমকে খেলানোর ব্যাখ্যা দিলেন মিরাজ
ব্যাট হাতে ছন্দে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন লিটন দাস। তবে প্রথম ম্যাচ খেলার পরই একাদশের বাইরে রাখে টিম ম্যানেজমেন্ট। লিটনের জায়গায় সিরিজের শেষ দুই ওয়ানডেতে খেলানো হয় শামীম হোসেন পাটোয়ারীকে। সিরিজ হারের পর মেহেদী হাসান মিরাজ জানালেন, ষষ্ঠ বোলারের প্রয়োজনীয়তা অনুভব করায় লিটনের জায়গায় শামীমকে খেলিয়েছেন তারা।