৩ অক্টোবর মাঠে গড়াচ্ছে জাতীয় লিগ, সূচি প্রকাশ
আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের চার দিনের আসর। আট দলকে নিয়ে আয়োজিত এবারের প্রতিযোগিতায় প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ। ১৭ নভেম্বর শেষ হবে লিগের শেষ রাউন্ড।
আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের চার দিনের আসর। আট দলকে নিয়ে আয়োজিত এবারের প্রতিযোগিতায় প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ। ১৭ নভেম্বর শেষ হবে লিগের শেষ রাউন্ড।
নিরাপত্তা ঝুঁকির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। এমন সিদ্ধান্তের পেছনে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের দায় দিয়েছেন বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি। তাদের প্রতিবেদন প্রকাশের পর আসিফ নজরুল নিজেও স্বীকার করেছেন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত তারই ছিল। তবে এতদিন পর ঘটা করে তদন্তের কী কারণ ছিল সেটা বুঝে উঠতে পারছেন না তিনি।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেকেই নিজের ছাপ রেখেছিলেন খালেদ আহমেদ। বাংলাদেশের পেসার উস্টারশায়ারের বিপক্ষে নিয়েছিলেন তিন উইকেট। দুর্দান্ত বোলিংয়ে নিজের দ্বিতীয় ম্যাচে ঝলক দেখালেন খালেদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ১৫.৫ ওভারে মাত্র ৪২ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তিনি। কাউন্টি ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেট পেলেন বাংলাদেশের পেসার। খালেদের দুর্দান্ত বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারকে ১৬১ রানে অল আউট করেছে কেন্ট।
চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। মূলত পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স বাদ দেয়ার পর নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতে খেলতে যায়নি বাংলাদেশ। তৎকালীন অন্তর্বর্তী সরকারের চাওয়া ছিল আইসিসি যেন বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়।
দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আবারও শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট’। রবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর উদ্যোগে শুরু হতে যাওয়া এই ট্যালেন্ট হান্টে এবার নারী ক্রিকেটারদের অংশ নেওয়ার সুযোগও থাকছে। তাছাড়া এবারের আয়োজনের পরিধি বিগত বছর থেকে আরও বিস্তৃত। ‘পারবে তুমিও’ আদর্শ থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পেসার ও স্পিনার উভয় বোলারদের সুযোগ করে দেওয়া এবারের রবি বোলার হান্টের অন্যতম লক্ষ্য।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শহীদ জুয়েল স্ট্যান্ডের ঠিক সামনে বেশ কয়েকজন মিলে মঞ্চ প্রস্তুত করছিলেন। আশেপাশে রিশাদ হোসেন, ইবাদত হোসেন কিংবা স্বর্ণা আক্তারের মতো ক্রিকেটারের ছবি দিয়ে কয়েকটি ফেস্টুনও রাখা হয়েছে। কয়েক ঘণ্টার কর্মযজ্ঞ শেষে প্রস্তুত মঞ্চ। পুরো বাংলাদেশ থেকে প্রতিভাবান পেসার ও স্পিনার খুঁজে বের করতে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রবি বোলার হান্ট। সেই হান্টকে কেন্দ্র করেই মিরপুর স্টেডিয়ামের একটি প্রান্ত সাজানো হয়েছে বর্ণীল সাজে।
এশিয়ান গেমসের পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও মনোযোগ দিতে তিনি এই সিদ্ধান্ত নিতে চলেছেন বলে সংবাদ প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যৌথভাবে 'রবি বোলার হান্ট' নামের দেশব্যাপী কর্মসূচি শুরু করেছে রবি আজিয়াটা পিএলসি। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় নারী ও পুরুষ পেসার ও স্পিনারদের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশের কাছে অপ্রত্যাশিত টেস্ট হারের পেছনে প্রস্তুতির ঘাটতি ছিল, এমনটা মানতে নারাজ প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের মতে, প্রতিপক্ষ বাংলাদেশ হোক কিংবা অ্যাশেজের মতো বড় সিরিজ, প্রস্তুতিতে কোনো ধরনের পার্থক্য করত না অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ৩-০ ব্যবধান হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। সিরিজ শেষে আরও বড় ধাক্কা খেয়েছে দলটি। স্লো ওভার রেটের কারণে পয়েন্ট কাটা গেছে দলটির। এজবাস্টনে সিরিজের শেষ টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ১১ ওভার পিছিয়ে ছিল পাকিস্তান।
জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে কেন্টের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরছেন হাসান মাহমুদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনার পর তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে। ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দুই সপ্তাহে কেন্টের হয়ে আর খেলতে পারবেন না এই পেসার।
এশিয়ান গেমস দিয়ে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। মূলত স্ট্রাইক রেটের কারণে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বাদ পড়েছিলেন তিনি। সর্বশেষ বিপিএলেই দারুণ পারফরম্যান্স করে টি-টোয়েন্টি দলে জায়গা ফিরে পাওয়ার দাবি জানিয়ে রেখেছিলেন তিনি। সেই অপেক্ষা ঘুচেছে এশিয়ান গেমসের দলে ফিরে।