‘যারা বিপিএল খেলে না তাদের নিয়ে কেউ চিন্তা করেনি, তামিম ভাই করেছে’

বিপিএল
সাব্বির রহমান
সাব্বির রহমান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর মাঠে গড়াচ্ছে না। মূলত তামিম ইকবালের বোর্ড আরও প্রস্তুতি নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিপিএল আয়োজন করতে চায়। বিপিএল না হওয়াতে ক্রিকেটাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়িয়ে প্রায় দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর ফলে ক্রিকেটারদের ক্ষতির পরিমাণ অনেকটাই কমে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঘরোয়া চার দিনের ম্যাচে একজন ক্রিকেটার পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা। ওয়ানডে ম্যাচের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টিতে মিলবে ৮০ হাজার টাকা। বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের তারকা সাব্বির রহমান মনে করেন এর আগে কেউ ঘরোয়া ক্রিকেটারদের কথা চিন্তা করেনি। যেটা তামিম করেছেন।

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তামিম বলেন, 'বিপিএল নিয়ে গত অনেক বছর ধরেই দেশে হোক, দেশের বাইরে হোক অনেক কথা হচ্ছে। বিপিএলটার এই সমস্যা, ওই সমস্যা। তো সমস্যা সংশোধন করার জন্য তো আমাদের অভিভাবক আছেই। এবং যারা যারা ওখানে চেয়ারে আছেন, তামিম ভাই যে সভাপতি আছেন, উনি বিজ্ঞ একজন মানুষ এবং আমাদের বড় ভাই। তিনি জানেন কোনটা ভালো হবে আমাদের জন্য, কোনটা খারাপ হবে আমাদের জন্য। উনি অবশ্যই এটা নিয়ে কাজ করছেন।'

বিপিএল হচ্ছে না তবে ক্রিকেটারদের পারিশ্রমিক বেড়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাব্বির। ঘরোয়া ক্রিকেটে আগের চেয়ে প্রতিযোগীতা বেড়েছে সেটা ধারণা এই হার্ড হিটার ব্যাটারের। সাব্বির মনে করেন যেকোনো ক্রিকেটারই এখন বছরে ৩০-৩৫ লাখ টাকা আয় করতে পারবেন শুধু ঘরোয়া ক্রিকেট খেলেই। এজন্য তামিমকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

সাব্বির বলেন, 'একটা দিক ভালো যে আমাদের যেহেতু বিপিএলটা হচ্ছে না, তবে আমাদের পারিশ্রমিক বাড়ছে। খেলার প্রতিযোগিতা বাড়ছে, পাশাপাশি খেলার সম্মানী বাড়ছে। তো আমি নিশ্চিত যে কোনো খেলোয়াড় আর ওই ৩০-৩৫ লাখ টাকা বছরে সহজেই কামাতে পারবে যদি সে সবগুলা ম্যাচ খেলতে পারে। এটা খুব ভালো দিক।'

আগের বোর্ডকে দায় দিয়ে সাব্বির যোগ করেন, 'এর আগের বছরে, আগের বোর্ড যারা ছিলেন তারা কখনো নিচের খেলোয়াড়দের নিয়ে চিন্তাই করেনি। প্রথম বিভাগ বলেন, বাছাইপর্ব বলেন বা প্রথম শ্রেণি যারা খেলে না, বা বিপিএল যারা খেলে না, এদের নিয়ে কোনো চিন্তাই করে নাই। তবে তামিম ভাই চিন্তা করছেন, উনাদের বোর্ড চিন্তা করছে। এটা খুব ইতিবাচক দিক এবং আমরা খুবই উৎসাহ পাচ্ছি আরকি।'

আরো পড়ুন: