৩ অক্টোবর মাঠে গড়াচ্ছে জাতীয় লিগ, সূচি প্রকাশ
আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের চার দিনের আসর। আট দলকে নিয়ে আয়োজিত এবারের প্রতিযোগিতায় প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ। ১৭ নভেম্বর শেষ হবে লিগের শেষ রাউন্ড।
আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের চার দিনের আসর। আট দলকে নিয়ে আয়োজিত এবারের প্রতিযোগিতায় প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ। ১৭ নভেম্বর শেষ হবে লিগের শেষ রাউন্ড।
মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে বসে দর্শকদের স্বস্তির জন্য স্টেডিয়ামের ইস্ট জোনে ছাউনী বসানোর কথা জানালেন তামিম ইকবাল। পরবর্তীতে পরিবেশ রক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ে পুরো স্টেডিয়ামের ছাউনীতে সৌরবিদ্যুৎ বসানোর প্রাথমিক আলোচনাও সামনে আনলেন বিসিবির এডহক কমিটির চেয়ারম্যান। তবে তামিম জানালেন, তৃতীয় সিদ্ধান্তটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাউন্টি ক্রিকেটের আদলে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) মূল দলের পাশাপাশি একটি সেকেন্ড ইলেভেন টুর্নামেন্ট আয়োজনের কথা জানালেন তামিম। সেই টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত ধারণাও দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি বিভাগে শিরোপা জিতেছিল রংপুর। এবার চার দিনের খেলায়ও শিরোপা নিশ্চিত করেছে দলটি। মূলত সিলেট ব্যর্থ হওয়ার কারণেই শিরোপার ছোঁয়া পেয়েছে রংপুর। গতকাল ম্যাচের তৃতীয় দিন খুলনাকে সাত উইকেটে হারায় রংপুর।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চলাকালীন এমনিতেও মাঠে খুব বেশি দর্শকের আনাগোনা দেখা যায় না। স্টেডিয়ামে খেলা হচ্ছে, পাশ দিয়ে মানুষ হেঁটেও যাচ্ছে— তবুও অনেকে জানেন না ম্যাচের কথা। সিলেট ও বরিশালের শেষ রাউন্ডের ম্যাচে রাজশাহীর বিভাগে স্টেডিয়ামে খুব বেশি মানুষ হওয়ার কথাও ছিল না। দু-চার জন এলেও বলার মতো কোন সংখ্যা ছিল না। স্বাভাবিকভাবেই উৎসবমুখর কোন পরিবেশ ছিল না। অথচ ম্যাচটাকে ঘিরে বাড়তি উন্মাদনা থাকতে পারতো, বিসিবিও বড় পরিসরে নানান রকম আয়োজন করতে পারতো। কয়েক সপ্তাহ আগেই বিদায় বলেছেন শামসুর রহমান শুভ।
জাতীয় ক্রিকেট লিগে জাকির হাসানের সেঞ্চুরিতে বরিশালের করা ৩১২ রানের জবাবে রুয়েল মিয়ার অসাধারণ বোলিংয়ের সামনে ২৮৭ রানে অল আউট হয়েছে সিলেট। পুনরায় ব্যাটিংয়ে নেমে চার উইকেটে ২১২ রান তুলেছে বরিশাল। ২৩৭ রানের লিডে আছে দলটি। দিনের আরেক ম্যাচে ময়মনসিংহের প্রয়োজন ২০১ রান, হাতে আছে মাত্র এক উইকেট।
জাতীয় ক্রিকেট লিগে জাকির হাসানের সেঞ্চুরিতে বরিশালের করা ৩১২ রানের জবাব দিচ্ছে সিলেট। দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেটে ২১৪ রান করেছে দলটি। এখনো ৯৮ রানে পিছিয়ে তারা। দিনের আরেক ম্যাচে রাজশাহীর করা ২১৯ রানের জবাবে ১৩৭ রানে অল আউট হয়েছে ময়মনসিংহ। ফের ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে ২১০ রান করেছে রাজশাহী। দলটির লিড ২৯২ রানের।
মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে লড়ছে চট্টগ্রাম বিভাগ। পুরো দিনে ঢাকার মাত্র দুটি উইকেট তুলে নিতে পেরেছেন চট্টগ্রামের বোলাররা। তাদের হতাশ করে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে আনিসুল ইসলাম ইমন। এই ওপেনার ২২৭ বলে ২৮৩ রান করে অপরাজিত আছেন।
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশালকে ৬৩ রানে হারিয়েছে ময়মনসিংহ। ব্যাট হাতে সেঞ্চুরি করেও এ দিন দলকে জেতাতে পারেননি সোহাগ গাজী। বিশাল লক্ষ্যে খেলতে নেমে এই অলরাউন্ডারের সেঞ্চুরির দিনে ৩১৬ রানে থামে বরিশালের ইনিংস।
প্রথম শ্রেণির ক্রিকেটে তিনশ উইকেটের মাইলফলক অর্জন করেছেন শুভাগত হোম। তার এমন কৃতিত্বের ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন আল আমিন জুনিয়র। যদিও নিষ্প্রাণ ড্র হয়ে খুলনা-ময়মনসিংহের এই ম্যাচটি। দিনের আরেক খেলায় তানভির ইসলামের সাত উইকেটের ম্যাচে বরিশালকে ছয় উইকেটে হারিয়েছে ঢাকা।
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) তাসামুল হকের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৪১ রানে থামে বরিশাল। প্রথম ইনিংসে ২৭৩ রানে অল আউট হওয়া ঢাকা দ্বিতীয় ইনিংসে করেছে পাঁচ উইকেটে ১২৪ রান, লিড ৫৬ রানের। দ্বিতীয় ইনিংসে অভি আহমেদ নোবেলের তোপের সামনে যেন দাঁড়াতেই পারছিল ঢাকা। আরেক ম্যাচে নাসির হোসেনের হাফ সেঞ্চুরিতে রাজশাহীকে পাঁচ উইকেটে হারিয়েছে রংপুর।
প্রথম ইনিংসে রাজশাহীকে গুঁড়িয়ে দেয়ার কাজটা করেছিলেন ৫ উইকেট নেয়া মুকিদুল ইসলাম মুগ্ধ। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের পেস সহায়ক উইকেটে বাজিমাত করেছেন রাজশাহীর আব্দুর রহিম। ৭২ রানে ৬ উইকেট নিয়ে রংপুর বিভাগকে ২৫৮ রানে অল আউট করার কাজটা করেছেন ডানহাতি এই পেসার। রহিমের ওমন বোলিংয়েই প্রথম ইনিংসে ১০ রানের লিড পায় রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১২ রান তুলেছে স্বাগতিকরা।
সৌম্য সরকারের ১৮৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংসে বড় সংগ্রহের ভিত আগেই গড়ে রেখেছিল খুলনা বিভাগ। তারা প্রথম ইনিংসে অল আউট হয়েছে ৩৮৭ রান করে। ৬ উইকেটে ৩২৮ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল খুলনা। তবে তারা খুব বেশিদূর এগোতে পারেনি ময়মনসিংহের দারুণ বোলিংয়ে।